মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে বাঘের আক্রমন, তিন জেলে নিখোঁজ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কাচিকাটা এলাকা থেকে দুই মৎস্যজীবীকে বাঘে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে তাদের বাঘে ধরে নিয়ে যায়। তবে তাদের এখনো কোন সন্ধান মেলেনি। অপরদিকে, মোবাইলের মাধ্যমে সংবাদ দেওয়া অপর ব্যক্তিও নিখোঁজ রয়েছেন।

বাঘে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনোমিস্ত্রীর ছেলে মিজানুর রহমান (৪০)। নিখোঁজ ব্যক্তি হলেন সাত্তারের ছেলে আবু মুসা (৪১)।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, সুন্দরবনের মধ্যে খালে কাকড়া ধরার জন্য যায় রতন, মিজানুর রহমান ও আবু মুসা। তারা তিনজন একত্রে ছিলেন। সন্ধ্যার পর আবু মুসা মোবাইল ফোনের মাধ্যমে জানায়, রতন ও মিজানুরকে কাচিকাটা এলাকা থেকে বাঘে ধরে নিয়ে গেছে। আমি চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি। তাদের খুঁজে পাচ্ছি না। এরপর থেকে তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তারও সন্ধান মিলছে না।

তিনি বলেন, ঘটনাটি আমি রাত ৯টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশন ও বিজিবিকে অবহিত করেছি। এ ট্রলার নিয়ে প্রস্তুত রয়েছি। যে কোন সন্ধান পেলেই একত্রে উদ্ধারের কাজে নামবো।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কর্মকর্তা আবুল হাসান জানান, ঘটনাটি রাত ৯টার দিকে জানতে পেরেছি। বাঘের আক্রমনে দুইজন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ ও ভারত রেঞ্চের সীমান্ত এলাকায় বাঘের এ আক্রমনটি হয়েছে বলে ধারণা করছি।

কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আমিও শুনছি। তবে তারা কোথায় রয়েছে। কেউ বলতে পারছে না। একটা নৌকায় তারা তিনজন কাকড়া ধরতে গিয়েছিলেন। কৈখালী এলাকায় একপাশে বাংলাদেশের সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন অপরপাশে ভারতীয় এলাকা।

তিনি বলেন, ওই তিনজন ভারতীয় পাড়ে গিয়েছিলেন কাকড়া ধরতে। সেখান থেকে একজন সংবাদ দিয়েছেন দুইজনকে বাঘে ধরে নিয়ে গেছে। পরে সংবাদ দেয়া ব্যক্তিরও সন্ধান মিলছে না। আমরাও ভারতীয় পাড়ে যেতে পারছি না। এদিকে, এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা