বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের পথসভায় জেলা-উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারী) বিকাল ৪টায় সরকারি পাইলট হাইস্কুল চত্ত্বরে অনুষ্ঠিত পথসভাটি জনসভায় পরিনত হয়। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক সারিতে দাঁড়িয়ে নৌকায় ভোট চাইলেন। উন্নয়ন, অগ্রগতি ও সেবামূলক পৌরসভা প্রতিষ্ঠায় নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহবান জানান নির্বাচনী পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য বি, এম নজরুল ইসলাম, সহসভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পত্রদূত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা সদর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলি, জেলা আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম মাসুম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা অহিদুল ইসলাম সজীব, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মীর মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আশিকুর রহমান মুন্না, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি