শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৫ সালে যুদ্ধে জড়াবে চীন-যুক্তরাষ্ট্র : মাইক মিনিহান

২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন যুদ্ধে জড়াবে, এমন মন্তব্য করেছেন মার্কিন বিমান বাহিনীর একজন চার তারকার জেনারেল। মাইক মিনিহান বলেন, আগামী দুই বছরের মধ্যে চীনের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন-বেইজিংয়ের দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের মধ্যেই মাইক মিনিহান তার স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন। ২৮ জানুয়ারি (শনিবার) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক লাখ ১০ হাজার সদস্যের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মিনিহান আরও বলেন, আশা করছি বিষয়টি ভুল প্রমাণিত হোক। কিন্তু আমার প্রখর অনুভূতি বলছে, ২০২৫ সালেই লড়বো আমরা।

মিনিহান চিঠিতে আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান উভয়ই ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন করবে। তখন থেকেই প্রস্তুতি নেবে দেশ দুটি। তবে তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পর্যালোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন পেন্টাগনের কর্মকর্তারা।

চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, তাইওয়ান উপকূলের আশপাশে সম্প্রতি চীন সামরিক তৎপরতা জোরদার করলেও তা তাইওয়ানে বেইজিংয়ের আগ্রাসন আসন্ন এমন ইঙ্গিত দেয় কিনা, তা নিয়ে সন্দেহ আছে।

উল্লেখ্য, তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক উত্তেজনা বাড়ছে। তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়াতে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আসছে বেইজিং। তাইপকে সামরিক সহায়তা দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। শি জিনপিং সরকার তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে দাবি করে আসলে প্রত্যাখ্যান করছে তাইপে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা