বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পল্লি চিকিৎসক গ্রেপ্তার

 যশোরের মণিরামপুরে মাদ্রাসা এক পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইসরাফিল হোসেন (৩৫) নামের এক পল্লি চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার (২৯ জানুয়ারি-২০২৩) দিবাগত রাতে মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার ইসরাফিল হোসেন উপজেলার খোর্দ্দগাংড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।  এলাকায় তার ওষুধের দোকান রয়েছে।

শিশুটির বাবা বলেন- রোববার দুপুরে আমার মেয়ে মায়ের জন্য গ্যাসের ওষুধ আনতে ইসরাফিলের দোকানে যায়। এ সময় ইসরাফিল তাকে দোকানের ভেতরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে  ঘটনাটি জানায়।

অভিযোগ অস্বীকার করে ইসরাফিল বলেন- শিশুটির দাঁত পোকায় খেয়েছে। তাই আমি তাকে দোকানের ভেতরে নিয়ে যাই। পরে কোলে তুলে দাঁতে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- ঘটনার সত্যতা পেয়ে রোববার রাতেই মামলা নিয়েছি। পরে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০ জানুয়ারি-২০২৩) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি