শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ

দীর্ঘ দুই দশক ধরে সংস্কারের নামে চলছে কেবলই জোড়াতালি। ফলে সামান্য বৃষ্টি হলেই সাতক্ষীরার ব্রম্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিম এলাকার একমাত্র প্রধান সড়কটি পরিণত হয় মরণফাঁদে। কাদা আর জমে থাকা পানিতে পুরো রাস্তা ডোবার মতো হয়ে যায়, ফলে স্বাভাবিক চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।
এটি কোনো প্রত্যন্ত অঞ্চলের বিচ্ছিন্ন চিত্র নয়, বরং ব্রম্মরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছখোলা পশ্চিম এলাকার প্রধান যোগাযোগের একমাত্র সড়কের বাস্তবতা। বছরের পর বছর ধরে চলা এই অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ও অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, ব্রম্মরাজপুর ২নং ওয়ার্ডের নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ক্লাব মোড় পর্যন্ত এই সড়কটি এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম। প্রতিদিন এই পথ দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষকসহ হাজারো মানুষ চলাচল করেন।কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, দীর্ঘ ২০ বছরেও এই সড়কে কোনো স্থায়ী ও টেকসই সংস্কার কাজ হয়নি। মাঝে মধ্যে লোকদেখানোভাবে কিছু ইটের খোয়া বা মাটি ফেলে জোড়াতালি দেওয়া হলেও বর্ষা মৌসুমের শুরুতেই তা ধুয়ে মুছে গিয়ে রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

বর্তমানে সড়কের অবস্থা এতটাই ভয়াবহ যে, পুরো পথজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সাম্প্রতিক বৃষ্টির পানি জমে সড়কটি ছোটখাটো ডোবায় পরিণত হয়েছে। এতে রিকশা, ভ্যান বা মোটরসাইকেল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয় এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের দুঃখ দেখার কেউ নেই। এই রাস্তাই আমাদের একমাত্র ভরসা। ২০ বছর ধরে শুধু আশ্বাস শুনছি। ভোটের সময় জনপ্রতিনিধিরা আসে, পরে আর খোঁজ থাকে না। বৃষ্টি হলেই ছেলেমেয়েরা কাদা মাড়িয়ে স্কুলে যেতে পারে না।”

এলাকাবাসীর অভিযোগ, দুর্ভোগের মধ্যেই কিছু প্রভাবশালী ও অসচেতন ব্যক্তি রাস্তার ওপর বালি, ইট ও নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে সরু ও ভাঙাচোরা রাস্তাটি আরও সংকুচিত হয়ে পড়েছে। জরুরি সেবা ও যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে বড় বাধা।

স্থানীয়রা জানান, এ বিষয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবারই “দ্রুত কাজ করা হবে” বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।

এ অবস্থায় মাছখোলা পশ্চিম এলাকার হাজারো মানুষ দ্রুত ও স্থায়ীভাবে সড়কটি পাকাকরণ ও সংস্কারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে এবং জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত