শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২১তম চাইল্ড পার্লামেন্টে সাতক্ষীরা’র তুহিনের অংশগ্রহণ

বাংলাদেশের প্রত্যেক জেলার শিশুদের অংশগ্রহণ ও পরিচালনায় জাতীয় পর্যায়ে চাইল্ড পার্লামেন্ট পরিচালিত হয়েছে।

২১ সেপ্টেম্বরে ২১তম বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের একনেক সম্মেলন কক্ষে উক্ত চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে সার্বিক সহযোগিতায় ছিলেন, আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও এনসিটিএফ।

এবারের চাইল্ড পার্লামেন্টের বিশেষ আলোচ্য বিষয় দেশের সুবিধা বঞ্চিত শিশুর অংশগ্রহণ, মতামত ও অধিকার বাস্তবায়ন নিশ্চিত করা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সিনিয়র সচিববৃন্দ।

চাইল্ড পার্লামেন্টে অন্যান্য জেলার মধ্যে সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকার মো. সামস তুহিন নামে একজন শিশু সদস্য অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৪বছর ধরে সাতক্ষীরা জেলা ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) নামক শিশু সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করছে। তুহিন বলেন, জাতীয় পর্যায়ে শিশু কেন্দ্রিক কোন প্রোগ্রামে এটাই আমার প্রথম অংশগ্রহণ। শিশু হিসেবে আমাদের সবাই অবহেলা করে। কিন্তু এই চাইল্ড পার্লামেন্টে অংশ গ্রহণ করতে পেরে আমি খুব খুশি। আমার এই অভিজ্ঞতা আমি আমার এলাকায় অন্যান্য শিশুদের কল্যাণে কাজে লাগাব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা