বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে মা-বোনের কাছে ফিরলো কলারোয়ায় থাকা পথভোলা ভারতের সম্ভু সরকার

ইন্দ্রজিৎ সরকার সম্ভু (৩৫) নামের এক পথ ভোলা যুবক অবশেষে ভারতে তার মায়ের কাছে ফিরলো। সে ভারতের নদিয়া জেলার কমলাপুর এলাকার মৃত রজেশ্বর সরকারের ছেলে। তার মায়ের নাম অলোকা ও বোনের নাম মহামায়া।

সে গত ২০০০ সালে পথ ভুলে ভারত থেকে ঘুরতে ঘুরতে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পৌর বাজারে চলে আসে।

বাজারের বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে কলারোয়া বাজারের সরকারী কলেজ মোড়ের রণি হোটেলে সে খাদ্য খেতে আসে। টাকা নেই পয়সা নেই সে কিভাবে খাদ্য খাবে। ওই দোকানের মালিকের কাছে খাদ্য চাওয়াতে সে তার নাম ও ঠিকা জানতে চায়। পরে সে সব খুলে বললে ওই হোটেলের মালিক তাকে তার দোকানের কাজ দেন। সেই থেকে ওই দোকানের কার্মচারী হিসাবে থাকতে ও খেতে দেয়ার শর্তে কাজ করে যাচ্ছিলো সে।
তিনি কিছুটা পাগলাগোছের এবং তার কথা ও চলন কিছুটা অপ্রকৃতিস্থ ছিলো বলে স্থানীয়রা জানান।

অসহায় সম্ভু সরকার দীর্ঘ দিন ধরে তার মা ও বোনের কাছে ফিরতে চাইলেও ভিনদেশি জটিলতায় অনেকে সাহায্যের চেষ্টা করেও শেষ তুলতে পারেনি।
এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় কয়েকবার ফলাও করে সংবাদও প্রকাশ পায়।

সে মাঝে মাঝে হাউ মাউ করে যাকে দেখে তাকে কেঁদে বলতো- ভাই আমি আমার দেশের বাড়ীতে যেতে চাই।
মা ও বোনকে একবারের জন্য দেখতে চাই, আমাকে একটু সাহায্য করবেন।

হঠাৎ গত (২০ ডিসেম্বর) ২০২১ তারিখে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে দেখে ইন্দ্রজিৎ সরকার সম্ভু এগিয়ে এসে বলেন, স্যার আমাকে একটু সাহায্যে করেন, আমি আমার ভারতের দেশের বাড়ীতে মা ও বোনের কাছে ফিরতে চাই। তখন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু তার সব কথা মনোযোগ সহকারে শোনেন।
পরে তিনি কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে সম্ভু সরকারকে পাঠান।
সেখানে বাংলাদেশী বিজিবি ও ভারতের বিএসএফকে বিষয়টি অবগতি করে এবং দু’দেশের সহযোগিতায় পথভোলা ইন্দ্রজিৎ সরকার সম্ভুকে তার মায়ের কাছে তুলে দেয়ার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান