বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন রেখা আলমগীর

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্যা রেখা আলমগীর।

(২৮ শে ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ট্যাগ অফিসার মহিতোষ কর্মকার, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা ও ভোটারদের উপস্থিতিতে প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২ নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ৮টি ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা রেখা আলমগীর।

প্যানেল নির্বাচনের আরও যারা যারা প্রার্থিতা করেছেন- মনিরুজ্জামান মনি (প্রাপ্ত ভোট ৭), মোকলেছুর রহমান (প্রাপ্ত ভোট ৬), আরিজুল ইসলাম, (প্রাপ্ত ভোট ৫), মোসলেম আলী (প্রাপ্ত ভোট ৩), তানজিলা খাতুন (প্রাপ্ত ভোট ৩)।

মহিতোষ কর্মকার জানিয়েছেন- সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে প্যানেল নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাগণ প্যানেল নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইউপি সদস্যা রেখা আলমগীর তিনি জানিয়েছেন- ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা তিনি, এটি ছিল তার প্রথম নির্বাচন ইউপি সদস্যা পদে এবং প্যানেল নির্বাচনে তিনি প্রথমস্থান অধিকার করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে তিনি আরো বলেন আমাকে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বাসীকে সেবা করার যে সুযোগ পেয়েছি সে সুযোগটি তিনি হেলায় হারাবেন না এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত