মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুনের ঘটনায় একটি বিশেষ রাজনৈতিক দলের লোক জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনায় একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একের পর এক আগুনের ঘটনা রাজনৈতিক নাশকতা কি না, সেটা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের তদন্ত কমিটি খুব শিগগির প্রতিবেদন জমা দেবে। তদন্তে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।’ তবে সেই বিশেষ রাজনৈতিক দলের কোনো নাম উল্লেখ করেননি তিনি।

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার আগুনের ঘটনার দুদিন পর ৬ এপ্রিল মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এই ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই কমিটিই পরবর্তী ও আগে ঘটে যাওয়া আগুনের ঘটনাগুলো তদন্ত করবে। এ কমিটির কো-অপ্ট সদস্য হিসেবে কাজ করছেন ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর প্রতিনিধি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপযুক্ত প্রতিনিধি এবং সুরক্ষা সেবা বিভাগের অগ্নি-১ শাখার একজন উপসচিব।

তদন্ত কমিটি ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদঘাটন, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং এর কর্মীদের ওপর অনাকাঙ্খিত হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করবেন তারা। একইসঙ্গে এ জাতীয় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী