বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমাকে পরাজিত করতে সব বিপক্ষগুলো এক হয়ে গেছে : আইভী

আমাকে পরাজিত করতে সব বিপক্ষ এক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, সেই পক্ষটা ঘরের হতে পারে, বাইরেরও হতে পারে। তারা সব মিলে গিয়েছে, কীভাবে আমাকে পরাজিত করা যায়। কীভাবে একটা বিশৃংখলা তৈরি করে ভোটটাকে ঝামেলায় ফেলা যায়। কারণ সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইভী বলেন, এখানে নির্বাচনটা হচ্ছে আইভী ভার্সেস অনেক কিছু। সহিংসতা ঘটাতে অনেকপক্ষই এক হতে পারে। তিনি বলেন, আমার প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। বিগত কোনো নির্বাচনই চ্যালেঞ্জবিহীন ছিল না। এই নির্বাচনও চ্যালেঞ্জিং বিভিন্ন কারণে।

তৈমুর আলম খন্দকার ভোটে সহিংসতা-সংঘাতের আশঙ্কার কথা বলেছেন, আপনিও সেই শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নে আইভী বলেন, ‘আমি সবসময় শান্তির পক্ষে। আমি মনে করি না যে, সে রকম কিছু হবে আমার তরফ থেকে। আমার ওই ধরনের কোনো বাহিনী নাই। আমি কোনো দিন সহিংসতা করিও নাই।’

আইভীর দাবি, ভোটে সহিংসতা হলে তারই ক্ষতি হবে। ‘আমার ভোটাররা আসতে পারবে না। আমি যদি বলি— আমার প্রতিপক্ষরা তাই চাচ্ছে (সহিংসতা)। আমার যেসব জায়গায় ভোট ব্যাংক আছে, বেশি জমজমাট হয়তো কেউ শত্রুতা করে বাধা দিতে আসতে পারে। আমি প্রশাসনের কাছে বরাবরই বলে আসছি— ভোটের পরিবেশ যেন পরিচ্ছন্ন থাকে। আমার নারী ভোটাররা যেন আসতে পারে। আমি জানি এ ভোটগুলো আমার।’

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী