শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা প্রদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের যাতয়াত ভাতার টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এটাকা বিতরন করে যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনি।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ দিনের এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহনকারী ৪০ জন প্রসিক্ষণার্থীকে ৫ দিনের যাতয়াত ভাতা বাবদ ৭৫০ টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

টাকা বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল ইসলাম, সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্রেইনার ছিলেন উপজেলা ভ্যটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার টি এম সেলিম মাহমুদ, কমিউনিটি সুপার ভাইজার সাইফুল্লাহ ইসলাম ও তহমিনা পারভিন, সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কবিরুল আহসান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা