শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জমি ফিরে পেতে কাফনের কাপড় পরে অনশন

আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে জবর দখলকৃত জমিতে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে প্রকৃত জমির মালিকদের দখল দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে অনশন পালন করছে ভুক্তভোগীরা।

সোমবার (২৫ জুলাই) ভোর ৬ টা থেকে আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাজেদ আলী গাইনের নেতৃত্বে জমির মালিক মাজেদ আলি গাইন, আয়ুব আলি গাইন, মনিরুল গাইন, মিজানুর গাইন, নুরুজ্জামান, জহুরুল, আনারুল, রাবেয়া খাতুন, জবেদা খাতুন, জেসমিন খাতুন, আজিজা খাতুন, আনোয়ারা খাতুন, নাছিমা খাতুন, সোহাগ আলম, সোহান আলম ৩টি দুগ্ধপোষ্য শিশুকে সাথে নিয়ে অনশন করছেন।

সকাল থেকে টিপটিপ বৃষ্টির মধ্যে পলিথিন মাথায় দিয়ে রাজাপুর গ্রামে জবর দখল করে নির্মাধীন মার্কেটের সামনের মোড়ে এ অনশন করা হয়।

অনশনকারীরা বলেন, রাজাপুর মৌজায় এসএ ১১ ও আর এস ২৬৬ খতিয়ানে ২৮৪, ২৮৮, ২৯১, ২৯৪ ও ২৯৬ দাগে ৪৬ শতক জমির পৈত্রিক মালিক উজির আলী গাইন, শামছুর গাইনসহ ৬ জন। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ৫টি দাগের ৩ শতক জমি ক্রয় করেন শামছুরের নিকট থেকে। এবং ২৯৪ ও ২৯৬ দাগ চিহ্নিত করে নেয়। অপর শরীক আয়ুব আলী টাকা আমানত করলে বিজ্ঞ আদালত স্থগিতাদেশ করেন।

মেম্বারের ভাই ছাইদ একই মৌজা ও দাগে একই দাতার নিকট থেকে একই দাগ চিহ্নিত করে ২ শতক জমি ক্রয় করেন। এবারও আয়ুব আলী টাকা আমানত করলে তার পক্ষে রায় হয়। অন্যদিকে আপোষ নামা দেখিয়ে জমির মিউটেশান সম্পন্ন করা হয়। জমির মালিকরা জানান ভূয়া আপোষনামা দেখিয়ে করা মিউটিশানের খবর জানতে পেরে তারা (আয়ুব আলী গাইন গং) সহকারী কমিশনার (ভূমি) আশাশুনিতে রেকর্ড সংশোধনী মামলা করেছেন। কিন্তু মেম্বার শহিদুল আদালতের স্থগিতাদেশ ও মামলা চলাকালীন সময়ে ৫টি দাগে ক্রয়কৃত জমি ৫ দাগে দখল না নিয়ে কেবলমাত্র ২৯৪ দাগে অবৈধ ভাবে জবর দখল নিয়ে ঘর নির্মাণ করে চলেছেন।

জমির মালিকদের হুমকি ধামকি দিয়ে জবর দখল ও নির্মাণ কাজ অব্যাহত রাখায় তারা কাফনের কাপড় পরিধান করে অনশন করতে বাধ্য হয়েছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে বলে সাংবাদিকদের জানান।

মেম্বর শহীদুল ইসলাম জানান, আমার ন্যায্য মূল্যে কেনা জমিতে ঘর তৈরি করছি। আমার নির্বাচনী প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ও অনশনের নাটক করছে।

থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান – অনশনের ঘটনাটি এইমাত্র শুনলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

একই রকম সংবাদ সমূহ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডারবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি