বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

আশাশুনিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস- ২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ দিবস পালন করা হয়।

প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ধারাভাষ্যকার আশরাফ হোসেন ও ইভা তরফদার। ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে ও সকল অঞ্চলে খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও অনুশীলন ব্যবস্থা জোরালো করতে মতামত ব্যক্ত ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও গীতা পাঠ করেন, পবিত্র কুমার দাশ। সভায় উপস্থিত ছিলেন পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী