আশাশুনিতে নদী ভাঙ্গন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প


সাতক্ষীরা প্রতিনিধি: খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০মে) সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা আনুলিয়া শাখা অফিসের আয়োজনে হাজী মার্কেট এলাকায় দুদিন ব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেপুটি চিফ হেলথ্ অফিসার ডা. মো: আফজাল হোসেন, বেসরকারি সংস্থা আশার জেলা ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার মো. বাশির উদ্দিন, আনুলিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্প সেন্টার ইনচার্জ ডা. নিত্যানন্দ প্রমূখ।
২০-২১ মে দুইদিন ব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষদ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী বিশোর বিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। প্রায় ৪ শতাধিক রোগী বিনামূল্যে এসব সেবা গ্রহণ করবেন বলে জানান কর্তৃপক্ষ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশেবিস্তারিত পড়ুন


