সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সাতক্ষীরার আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ বিশ্বপ্রাণানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল।

সভার উদ্বোধন করেন সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষক মেধস ব্যানার্জী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ভাগবত আলোচক বিল্ব মঙ্গল দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, কালীপদ রায়, বিশিষ্ট সমাজ সেবক সঞ্জয় দাস প্রমুখ।

দেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য বন্যার্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের রামমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজা পার্বণে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার