শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শোভনালীতে মিছিল ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনির শোভনালীতে এক বিশাল মিছিল ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কামালকাটি বাজারে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা মো. আব্দুস ছাত্তার গাজী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো. আব্দুস সাত্তার।

তিনি বলেন, সাতক্ষীরার প্রাণ নদী ও খাল। ওই নদী ও খালগুলোর দুইধারে হাজার হাজার বিঘা সরকারি খাস জমি রয়েছে। যার অধিকাংশ প্রভাবশালীদের দখলে। এরমধ্যে কিছু কিছু নদী ও খালের ধারে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যরা কোনো রকমে ছাউনি দিয়ে অস্থায়ী নিবাস বানিয়ে বসবাস করার চেষ্টা করছে। অথচ বিগত কয়েক বছরপূর্বে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা তাদের অস্থায়ী ঘরগুলো উচ্ছেদ করে দিয়েছিল। অথচ প্রায় এক বছরের অধিক সময় পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ভূমিহীনদের পুনর্বাসন করা হবে।

কিন্তু ওই হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের কপালে সেই বরাদ্দকৃত ঘর জোটেনি। বরং জেলা প্রশাসন উপরিউক্ত ঘটনার কোনো তদন্তও করেনি। যার ফলে জেলায় যে সকল পরিবারের সদস্যদের আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে ঘর বরাদ্দ দিয়েছে। তার মধ্যে অধিকাংশ উক্ত ঘরগুলো পাওয়ার যোগ্য নয়। যা অত্যান্ত বেদনাময়। জেলার বিভিন্ন উপজেলায় এখন গৃহহীন পরিবার রয়েছে। অথচ সম্প্রতি স্থানীয় প্রশাসন কয়েকটি উপজেলাকে ভূমিহীন মুক্ত বলে ঘোষণা করেছে। যা করা অনুচিত।

সেজন্য এখনই জেলা প্রশাসনের উক্ত ঘটনাগুলো বিবেচনায় নিয়ে তদন্ত সাপেক্ষে প্রকৃত ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে ঘরগুলো বন্টন করা। আর সেটি করতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন সম্ভাবপর হবে না। তিনি আরও বলেন, জেলার হাজার হাজার সহায়-সম্বলহীন ভূমিহীন পরিবার মানবেতরভাবে দিনযাপন করেন। তাদের কারোই বাস্তুভিটা বা থাকার জায়গা নেই।

এমনকি ঘরে খাবারও নেই। সরকারি খাসজমি প্রভাবশালীদের দখলে যা আছে তা উদ্ধার করে সেই সব ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আজাদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম্য ডা. গোলাম কিবরিয়া প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ