বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসছে উইন্ডোজ ১১

টেকজায়ান্ট মাইক্রোসফট ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে, ২০২৫ সালের নির্ধারিত সময়ের পরও মাইক্রোসফট আপডেট নিতে থাকবে, যাতে নতুন অপারেটিং সিস্টেমে যেতে পারেন ব্যবহারকারীরা।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট জানিয়েছিল, ১০ ভার্সনের পর আর কোনো ভার্সন তারা আনবে না। কিন্তু এখন কোম্পানির টুইটারে শেয়ার করা একটি টিজার থেকে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে আসবে উইন্ডোজ ১১ ভার্সন।

এছাড়াও মাইক্রোসফটের ওয়েবসাইটেও একটি ইভেন্ট লিস্টে আগামী ২৪ জুন উইন্ডোজ সামনে কী কী আনবে, সে বিষয়ে ঘোষণা দেয়া হবে।

এদিকে, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, ‘পরবর্তী প্রজন্মের উইন্ডোজ আপডেট হবে গত দশকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ‘

প্রসঙ্গত, উইন্ডোজ ‘১০ মে ২০২০ আপডেটে’ বেশি সমস্যা দেখা গিয়েছিলো। অনেক গুরুত্বপূর্ণ ফিচার এই আপডেটে নষ্ট হয়েছে। তার মধ্যে একটি ছিল ‘ফ্রেশ স্টার্ট’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেটা না হারিয়ে উইন্ডোজ ১০ রি-ইনস্টল করতে পারেন। পিসিতে মারাত্মক সমস্যা থাকলে এই টুল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সমস্যা নিয়ে ব্যবহারকারীরা মাইক্রোসফটে গত কয়েক মাসে অনেক অভিযোগ করেছেন।

ফোর্বস জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার কারণে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা এই অপারেটিং সিস্টেম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন।’

একই রকম সংবাদ সমূহ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি