মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হওয়ায় প্রাথী কর্মী সামর্থকদের মধ্যে হতাশা!

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় তালা উপজেলার সকল এলাকায় শুরু হয়েছিল নির্বাচনী প্রচার প্রচারণা। দ্বিতীয় দফায় আবারও নির্বাচন স্থগিত হওয়ায় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নির্বাচন কমিশন প্রথম দফায় সারাদেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রথম দফায় নির্বাচননের তারিখ পিছিয়ে ২১ জুন ঘোষণা করে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ঘোষিত তারিখ অনুযায়ী প্রার্থীরা গণসংযোগ মতবিনিময় সভা চালাতে থাকে।

হঠাৎ করেই সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক একসপ্তাহ লকডাউন ঘোষণা করে। এদিকে সব পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন সাতক্ষীরা জেলাসহ খুলনা বিভাগের সকল এলাকার ২১ জুনের নির্বাচন স্থগিত ঘোষণা করে। নির্বাচন স্থগিত হওয়ার খবর মাঠ পর্যায়ে পৌঁছালে ভোটার কর্মী সমর্থক ও প্রার্থীদের মধ্যে হতাশা নেমে আসে।

এ ব্যাপারে কথা হয় ভোটার রফিকুল ইসলামের সাথে। তিনি হতাশা ব্যক্ত করে জানান, নির্বাচন আর হয়তো হবে না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী এ প্রতিবেদককে জানান আমরা আর পারছি না। দীর্ঘদিন থেকে আমরা মাঠে আছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি। পাশ ফেল যা হয় ভোট হয়ে গেলে বাচতাম। এখন মাঠ ছাড়লে কর্মীরা হাতছাড়া হয়ে যায়। না পারছি সরে আসতে না পারছি অপেক্ষা করতে। সব মিলিয়ে মহাটেনশনে আছি।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক