সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরও ১১১ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে করোনায় ২জন ও করোনা ওয়ার্ডে ২জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টার পিসিআর টেস্টে ২১১ জনের পরিক্ষায় ১১১ জন করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৫২ দশমিক ৬১ শতাংশ। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে জেলাজুড়ে ছয় শতাধিক করোনা রোগি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও বেসরকারী হাসপাতালসহ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এদিকে লকডাউনে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকায় রাস্তা ও বাজারে কিছুটা জনসমাগম থাকলেও রাস্তায় কমছে মানুষ। ছোট ছোট কিছু যানবাহন চলছে। জরুরী সেবা ছাড়া বড়ধরণের যানবাহন রাস্তায় নাই।

পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শহরের হাসপাতাল, নারিকেলতলা, পাকাপোল, নিউমার্কেট ও বড়বাজারসহ গুরুত্বপূর্ণস্থানে পুলিশি টহল অব্যহত আছে। আছে উপজেলা শহরগুলোতেও। শহরের বিভিন্ন এলাকার লিংক রোডগুলোতে বাঁশ টানিয়ে মানুষ চলাচলে সীমিত করার কাজ অব্যহত আছে। সীমান্তে বিজিবি প্রহরার পাশাপাশি শহর ও প্রান্তিকপর্যায়ে কাজ করছে র‌্যাবও।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা

০৯/১১/২০২৬ ইং তারিখ সকাল ৯.৩০ঘটিকায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদ,বিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ