আশাশুনিতে লকডাউন বাস্তবায়নে ওসির চেকপোষ্ট বসিয়ে তল্লাশী


সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। জেলাব্যাপী লকডাউন ঘোষনার ফলে আশাশুনিতে লকডাউনের সপ্তম দিনে অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে পুলিশী তল্লাশী অব্যহত রয়েছে।
শুক্রবার (১১ জুন) সকাল থেকে উপজেলার বুধহাটা বাজার, কুল্যার মোড়,বড়দল ব্রীজ, কালীবাড়ী বাজার,বাঁকা বাজারসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আশাশুনি উপজেলায় প্রবেশ পথে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহনও মানুষ চলাচলে বাঁধা দেয়া হয়। তবে বিশেষ জরুরি পরিসেবা এর আওতা মুক্ত ছিল।
এসময় অফিসার ইনচাজ মোঃ গোলাম কবির সবাইকে সরকারী নির্দেশনা বাস্তবায়নে সতর্ক হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং কাজ ছাড়া বিনা প্রয়োজনে বাইরে না আসার আহবান জানান। যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এসময় তিনি লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আশাশুনি থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, এসআই জুয়েল রানা, এসআই গাজী নূর নবী,বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ,সাধারণ সম্পদিক ফারুক হোসেন ঢালীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশেবিস্তারিত পড়ুন

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন


