শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, কৃষি পণ্যের বাজার সিন্ডিকেট ভাঙ্গা, বিএডিসি’র মাধ্যমে ন্যায্য দামে কৃষি উপকরণ বিতরণের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

বুধবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ইউরিয়া সারের দাম বাড়িয়ে কৃষকদের আবারও সমস্যায় ফেলেছে সরকার। কৃষকরা এমনিতেই উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। এরইমধ্যে আবার সারের দাম বাড়ানো হয়েছে। এতে কৃষকদের উৎপাদনে ব্যাঘাত ঘটবে।

সরকার নানা উন্নয়নমূলক কাজ করছে অথচ কৃষি ক্ষেত্রে উন্নয়ন না ঘটিয়ে বরং কৃষকদের বিরুদ্ধে নানা সিদ্ধান্ত নেয়। কৃষি পণ্য উৎপাদন না করে আমদানি নির্ভর হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি এতে সরকার সংকটে পড়েছে। তাই আমরা আশা করবো সরকার কৃষিমুখী ও উৎপাদনমুখী কাজে আরও বেশি গুরুত্ব দিবে।

বক্তারা আরও বলেন, সরকার পদ্মা সেতু করেছে। মেট্রোরেলের কাজ করছে। এতো উন্নয়ন কোনো কাজে আসবে না যদি কৃষি উৎপাদনের দিকে নজর না দেয়। হাজার হাজার কোটি টাকা লুট হয় সেদিকে নজর নেই। অথচ কৃষি উৎপাদনে ইউরিয়া সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। একধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে কৃষি পণ্যের বাজারে। আমরা এই ধরনের অযৌক্তিক সিন্ডিকেট ও কাজ বন্ধের দাবি জানাই।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ