বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপোতাক্ষ নদে লোনা পানি, কৃষকের কপালে চিন্তার ভাজ

কপোতাক্ষ নদের পানিতে প্রতিবছর এই সময়টিতে লোনা পানির আগমন ঘটে আর কৃষক পর্যায়ে দুশ্চিন্তার অন্ত থাকে না। শুধু কৃষক নয় নদীর উপর নির্ভরশীল মানুষদের এখন চিন্তার অন্ত নেই, তার মধ্যো জেলে সম্প্রদায়ের মানুষরা বেশি দুশ্চিন্তা গ্রস্থ কারণ নদীতে থাকা মিষ্টি পানির মাছ মারা যাবে আর জেলেদের জীবিকা নির্বাহ ব্যাহত হবে। কপোতাক্ষ নদে থাকা সকল প্রকার কচুরি পানা ও মাছ মরে পঁচে নদীর পানি দূষিত হবে, গন্ধ ছড়াবে বাতাসে দুষিত হবে পরিবেশ।

কপোতাক্ষ নদে লোনা পানির আগমনের সাথে সাথে ঘোলা পানির আগমন ঘটেছে, ঘোলা পানি মানেই পলি। পলি মানেই নদের নাব্যতা হারানোর সম্ভবনা। শুধু তাই নয় নদ কেন্দ্রিক মানুষদের ও হতাশার কারণ লোনা পানি। কৃষক ও কৃষি কপোতাক্ষের পানির সাথে ওৎপ্রোত ভাবে জড়িত। সারা বছরের কৃষকের সেচের পানি কপোতাক্ষের পানি দিয়ে মেটায় কিন্তু এই সময়টাতে লোনা পানি আগমনে সব থেকে বেশি ক্ষতি গ্রস্থ হন কৃষকেরা। তাই কৃষকের দুশ্চিন্তার অন্ত নেই। তাই কপোতাক্ষ কেন্দ্রিক মানুষদের বিকল্প সেচ ব্যাবস্থা ভাবা ছাড়া উপায় নেই। সেই সাথে জেলেদের ও বিকল্প আয়ের উৎস খোঁজা ছাড়া উপায় নেই। নদে লোনা পানির আগমনের কারণে মিষ্টি পানির মাছের মৃত্যু ঘটবে, লোনা পানির মাছের দেখা মিলেছে ইতিমধ্যে হরিনা চিংড়ি, কাঁকড়া সহ লোনা পানির মাছ। এমন প্রতিকুল পরিস্থিতি থেকে বাঁচার আকুতি জানিয়েছেন কৃষক ও জেলে সম্প্রদায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান