সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রায় জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী মহেশ্বরীপুর ইউনিয়ন শাখার আয়োজনে খোড়লকাটী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহেশ্বীপুর ইউনিয়ন জামায়াতের আমির আবু সাইদের সভাপতিত্বে ও হাফেজ মুজাহিদদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারি আইনজীবী মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জান, মাল সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে প্রস্তুত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কামেয় করতে হলে সকলকে ইসলামের পতাকা তলে আবদ্ধ হতে হবে। তরুণ যুবকদের নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে রাসূলের আদর্শ বুকে ধারণ করে ইসলামী পরিবার, সমাজ, রাষ্ট্র কায়েম করতে অগ্রণী ভূমিকা রাখা দরকার। ফ্যাসিবাদ সরকারের অপসংস্কৃতির মূল শিকড় উপড়ে ফেলে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে। সন্তানদের ইসলামী শিক্ষায় মানুষ করে নামাজ কায়েম করতে হবে।

এসময় তিনি ইসলামী আন্দোলনের দ্বীনি ভাইদেরকে ধৈর্য, সহ্য ও তাকওয়ার মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কয়রা উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সুজা উদ্দিন, মহেশ্বরীপুর ইউনিয়ন সভাপতি আবু সাঈদ, যুব বিভাগের সেক্রেটারি জিএম মোনায়েম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

নিরাপদ খাদ্য ও খাদ্য অপচয় রোধে ইতালির মিলান সিটির সঙ্গে যৌথভাবে কাজবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়