শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এবার ধান ক্ষেতের সাথে শত্রুতা

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার ধানদিয়ায় ব্যক্তি শত্রুতা ধানের জমিতে। ঘাস পোড়া স্প্রে করে ধান গাছ পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা। এ কেমন শত্রুতা? এমনি করুন ও অমানবিক ঘটনার সাক্ষী ধানদিয়া গ্রামের বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে ধানদিয়া গ্রামের সবুর মোড়লের ধানের জমিতে। কে বা কারা রাতের আধারে লোক চক্ষুর আড়ালে ২২ কাটা জমিতে ঘাস পোড়া ছিটিয়েছে। যাতে করে পুরো জমির ধান নষ্ট হয়ে গেছে। দিনমজুর কৃষক সবুর মোড়লের সাথে ঘটে যাওয়া অমানবিক ঘটনাটি ধানদিয়া গ্রামের মানুষদের হৃদয় নাড়িয়ে দিয়েছে।

এবিষয়ে সবুর মোড়ল জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে আনুমানিক গত বৃহস্পতিবার (২১ মার্চ)। তিনি বিকালে ধানের জমি দেখে বাজারে গিয়েছিলেন, পরের দিন সকালে প্রতিবেশিদের নজরে আসলে বিষয়টি তখনি সবুর মোড়লকে জানায়। এসময় সবুর মোড়ল ধানের জমিতে গিয়ে বুঝতে পারেন তার জমিতে ঘাস পোড়া ছিটিয়েছে কে বা কারা। তখন ঘটনাটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে তিনি বিচারের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে ধানদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনির সাথে মুঠোফোনে যোগাযোগ কালে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন খুবিই দুঃখজনক। তবে খোঁজ নিয়ে জানার চেষ্টা করবেন তিনি।

dav

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী