বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঘোড়া দিয়ে বোরো ক্ষেতে হাল চাষ!

সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষি চাষাবাদেও ব্যাপক পরিবর্তন এসেছে। একদিকে যেমন কৃষকেরা সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত চাষাবাদ শুরু করেছেন, অন্যদিকে গরুর হাল চাষ অনেকটা উঠিয়ে গেছে। সেখানে দু’টি ঘোড়া দিয়ে চাষাবাদ অনেকটা রূপকথার গল্প মনে হলেও ঘোড়া দিয়ে জমি চাষ করার বাস্তবতার প্রতিফলন ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়।

সম্প্রতি উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের কলারোয়া-খোরদো সড়কের পাশে অকল্পনীয় বিষয়টি বাস্তবে দেখা গেছে।

জানা গেলো- স্থানীয় আলাইপুর গ্রামের আনারুল ইসলাম ও পাঁচনল গ্রামের আজহারুল ইসলাম এখনো ঘোড়া দিয়েই হালচাষ করেন।

কৃষক আজহারুল ইসলাম বলেন, ‘প্রায় ৪ বছর থেকে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। নিজের সামান্য জমি চাষাবাদের পাশাপাশি অন্যের জমি চাষ করে যা উপার্জন করি তা দিয়ে সংসার চালানো হয়।’

তিনি আরো বলেন, ‘নিজের জমি চাষ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হাল চাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ শতাংশ জমি চাষাবাদের উপযোগী করতে পারি।’

তিনি জানান, ঘোড়া দিয়ে মানুষের ইরি বোরো জমিতে মই দিয়ে চাষে সহায়তা করছেন। এতে বিঘা প্রতি একচাষ ৩শ’ টাকা করে নেন। ঘোড়া দিয়ে জমি চাষ ও মই চাষের জন্য প্রতিনিয়ত তার ঘোড়ার হালের প্রচুর বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক কৃষক ঘোড়া দিয়ে হাল চাষ করার ইচ্ছা পোষণ করেন।’

স্থানীয়রা জানান, ‘ঘোড়ার ব্যবহার নতুন নয়। তবে কালের বিবর্তনে ঘোড়া দিয়ে হাল চাষ স্থানে পেয়েছে ইতিহাসের পাতায়। প্রযুক্তির এই যুগে এসেও ঘোড়া দিয়ে কেউ মাঠে চাষ করবে সেটা অনেকটা অকল্পনীয় বটে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা