শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

কলারোয়ায় ৪০০ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট

সাতক্ষীরার কলারোয়ায় ৪০০ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে গাছ থেকে অপরিপক্ক আম ভেঙ্গে বা পেড়ে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো গোবিন্দ ভোগ নামের আম বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত উদ্ধারকৃত আম উপজেলা ভূমি অফিসের গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

বৃহষ্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ওই আম বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সিংগা বাজার আম ব্যাবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান প্রমুখ।

সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল জানান, ‘বুধবার বিকেলে সোনাবাড়িয়া পটলের হাট সংলগ্ন পাকা সড়কের উপর থেকে আলম সাধু নামের যানবাহন থেকে ২০টি ক্যারেট ভর্তি গোবিন্দ ভোগ আম আটক করে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেগুলো আজ ভ্রাম্যমান আদালত বিনষ্ট করেছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড তাহমিনা সুলতানা নীল জানান, ‘ক্যালসিয়াম কার্বাইড, অ্যাসিটিলিন গ্যাস, কার্বন- মনোক্সাইডের মতো রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে বাজারজাত করা হয়। এই ধরণের কেমিক্যাল ব্যবহার করে পাকানো লোভনীয় আম খাওয়া মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর। এজন্য জেলাব্যাপী বিভিন্ন জাতের আম গাছ থেকে কবে থেকে ভাঙা বা পাড়া হবে সেটা সরকারিভাবে জানিয়ে দেয়া হয়েছে। তবু কিছু অসাধু ব্যবসায়ী ও ব্যক্তি অপরিপক্ক আম বাজারজাত করছে।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা