বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ওফাপুরে মানব পাচারকারী জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে।

সোমবার (৬নভেম্বর) দুপুরের দিকে ওফাপুর গ্রামবাসী রাস্তার পার্শ্বে ওই মানববন্ধন করে।

এসময় গ্রামবাসী মানববন্ধনে উপজেলার ওফাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন।

তারা বলেন-আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের অসহায় নারী রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমসহ তাদের পরিবারের ৭জনের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে আসছে।

তার প্রতিবাদে মাববন্ধন করেছে গ্রামবাসী। রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমের দীর্ঘ ৪৫বছর যাবৎ
বসবাস করা জমি হঠাৎ আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সেই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। বাধা দিতে গেলে সে বিভিন্ন ভাবে হামলা ও মামলা দিয়ে আসছে। এরপর থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কলারোয়া থানায় জিডি, সাতক্ষীরা
কোর্টে মামলা সহ বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়ে ওই ৫ নারী ও গ্রামবাসীদের হয়রানী করে আসছে। এঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করে আদম ব্যবসায়ী
জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। একই সাথে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যহারের দাবী করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব