শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর মাদ্রাসার সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন প্রফেসর আবু নসর

প্রেসবিজ্ঞপ্তি : কলারোয়া চন্দনপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন প্রফেসর মো. আবু নসর।

সোমবার (৬ নভেম্বর) চন্দনপুর দাখিল মাদ্রাসার সুপার বরাবর সরাসরি পদত্যাগ পত্র পেশ করেন তিনি। এর আগে গত সপ্তাহে রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগ পত্রটি পাঠান প্রফেসর মো. আবু নসর। শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন।

বিষয়টি নিশ্চত করেছেন প্রফেসর মো. আবু নসর নিজেই।

প্রফেসর মো. আবু নসর সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ডেপুটি রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি জীবনে তিনি যশোর সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অবসরের পর তিনি লেখালেখি ও সামাজিক নানান কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন।

এছাড়াও সত্তোর দশকে সরকারি চাকরির আগে তিনি চন্দনপুর ইউনিয়ন পরিষদের একটানা ১২ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ