মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দক্ষিণ জয়নগরে একটি ল্যাম্পপোষ্টের অভাবে পুজামন্দিরটি অরক্ষিত

দীর্ঘদিন নষ্ট হওয়া ল্যাম্পপোষ্টটি বসানো হয়নি আজও! নজর দিচ্ছেন না কেও! জয়নগর দক্ষিণপাড়া তরুন সংঘ মন্দির একটি গুরুত্বপূর্ণ স্থান, চার রাস্তার মুখ, সন্ধ্যার পরে ঘোর অন্ধকারআচ্ছান্য থাকায় নানা সময়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারিরা। শুধু তাই নয় ল্যাম্পপোষ্টটি না থাকায় মন্দিরটিও রয়েছে অরক্ষিত। চোরের উপদ্রব বেড়েছে, নানা সময়ে চুরি হচ্ছে নানা জিনিস পত্র। তাই চুরি এড়াতে গুরুত্বপুর্ণ স্থানটিতে ল্যাম্পপোষ্ট বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জয়নগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থান গুলোতে পর্যায়ক্রমে সোলার ল্যাম্পপোষ্ট লাগানো হলেও জয়নগর দক্ষিন পাড়া পুজা মন্দিরে একটি ল্যাম্পপোষ্ট অতি প্রয়োজন হওয়া সত্তেও সু-নজর দিচ্ছেন না কেও!

কলারোয়া নিউজের এই প্রতিবেদকের সাথে আলাপকালে, জয়নগর তরুন সংঘ পুজা মন্দিরের সভাপতি প্রভাষ হাজরা জানিয়েছেন, মন্দিরের পাশে একটি ল্যাম্পপোষ্ট ছিলো নষ্ট হয়েছে ৩ বছর হয়েছে কিন্তু পুনরায় আর ল্যাম্পপোষ্ট বসানো হয়নি যার কারণে মন্দিরটি অরক্ষিত থাকে রাতের অন্ধকারে। বর্তমানে মন্দিরের পাশে একটি ল্যাম্পপোষ্ট বসানো অত্যন্ত জরুরী।

এছাড়া জয়নগরের বিশিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দক্ষিনপাড়া পুজামন্দিরটি রাত ১০টার পর অরক্ষিত থাকে। সবাই সবার বাড়িতে নিশ্চিন্তে ঘুমায় কিন্তু অন্ধকারআচ্ছন্ন মন্দিরটি থাকে অরক্ষিত তাই একটি ল্যাম্পপোষ্টের বিশেষ প্রয়োজন উক্ত স্থানটিতে।

এদিকে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানিয়েছেন, বর্তমানে ল্যাম্পপোষ্টের জন্য সরকারি কোন বরাদ্ধ নেই।

এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা উক্ত পুজামন্দিরে সুরক্ষা ও এলাকার নিরাপত্তার স্বার্থে ঐ স্থানে ল্যাম্পপোষ্ট স্থাপনের জন্য উদ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত