সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কলারোয়ার জয়নগরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।

(১৯ জুলাই সোমবার) জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে, ট্যাক অফিসার উপজেলা রিসোর্ট সেন্টার মহিতোষ কর্মকার, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ও ইউনিয়ন পরিষদ সচিব জি এম হাবিবুরের উপস্থিতিতে ইউনিয়নের ৮৪৪ জন গরীব, দুস্থ, অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরণ করা হয়।

১০ কেজি চাউল পেয়ে খুশি হয়েছেন অনেকে। তারমধ্যে ৩ নং ক্ষেত্রপাড়া ওয়ার্ডের গোবিন্দ দাস, তিনি শারিরীক প্রতিবন্ধি, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ১০ কেজি চাউল পেয়ে তিনি বেজায় খুশি হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

৮নং কৃপারামপুর ওয়ার্ডের সেবেকা খাতুন জানিয়েছেন, স্বামী আয় রোজগার তেমন করতে পারে না, পরিবারের সদস্যদের নিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। ১০ কেজি চাউল পেয়ে মোমেনা খাতুনের মুখে হাসি লক্ষ করা গেছে। অভাবের মধ্যে ১০ কেজি চাউল পেয়ে তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।

চাউল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমিরুল ইসলাম, ইউপি সদস্য বজলুর রহমান ও আনসার সদস্যরা সহ অনেকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা