মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নবাগত ওসি’র সাথে আ.লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবিরের সাথে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে থানা ওসি’র অফিস রুমে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি), সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, আ.লীগ নেতা ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, শেখ মোসলেম আহমেদ, শারাফাত হোসেন, অধ্যাপক আব্দুর রহিম, সাংবাদিক সরদার জিল্লুর, মো.জাকারিয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, যুবনেতা সারোয়ার হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু প্রমুখ।

এসময় আওয়ামী লীগ নেতারা কলারোয়ার সার্বিক পরিস্থিতি উন্নয়নে কলারোয়া থানা পুলিশকে সহযোগীতা করবেন বলে জানান।

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ওসি (তদন্ত) হারান চন্দ্র পালের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন নবাগত ওসি মীর খায়রুল কবির।
তিনি বিদায়ী ওসি শেখ মুনীর-উল-গীয়সের স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে তিনি ঢাকা রেঞ্জের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া ভোলা সহ দেশের বিভিন্ন থানায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তার গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলায়।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে সংসার জীবন যাপন করছেন বলে জানা যায়।
একই দিনে তিনি উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও শনিবার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।
সকল অনুষ্ঠানে কলারোয়ার সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির।
এদিকে, বিদায়ী ওসি শেখ মুনীর-উল-গীয়াসের মতোই কলারোয়া থানায় দুর্নীতিমুক্ত, মানবিক ও আস্থার পরিবেশ অব্যাহত রাখতে নবাগত ওসি মীর খায়রুল কবির প্রচেষ্টা চালাবেন বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু