বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় দুই প্রার্থী একই ভোট পাওয়ায় পুনরায় ভোটগ্রহণের দাবি

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি সংরক্ষিত মহিলা আসনে দুই প্রার্থী একই ভোট পাওয়ায় পুনরায় ভোটগ্রহণের দাবী জানিয়েছেন এক প্রার্থী।

সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনে ৪নং মাদরা ওয়ার্ড, ৫নং দক্ষিণ সোনাবাড়ীয়া ওয়ার্ড ও ৬নং উত্তর সোনাবাড়ীয়া ওয়ার্ডে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন এবং মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তার একই ভোট পায়। উভয়ের ফলাফল একই হয়।

জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, আমি ৪নং ওয়ার্ডে ২৮৪ ভোট, ৫নং ওয়ার্ডে ৪৬৭ ভোট ও ৬নং ওয়ার্ডে ৫৭১ ভোট সর্বমোট ১৩২২ ভোট পেয়েছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তারও সর্বমোট একই ভোট পেয়েছেন। আমি এই সংরিক্ষত ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের জোর দাবী জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দুই প্রার্থী একই ভোট পেয়েছেন। পুনরায় ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে আমরা একটি লিখিত দরখাস্ত পেয়েছি।

এই ওয়ার্ডের চূড়ান্ত ফলাফল লটারি নাকি পুনরায় ভোটের মাধ্যমে নির্ধারণ হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- লটারি নয়, পুনরায় ভোটের মাধ্যমে এখানে ফলাফল নির্ধারণ হবে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো, পুনরায় ভোট কবে হবে সেটা উনারা ঠিক করবেন।

ভিডিওঃ https://web.facebook.com/kalaroanewsofficial/videos/599554791406748

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু