শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

কলারোয়ার জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে।

ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনি জানান, জালালাবাদ ইউপি সদস্য মশিয়ার রহমান তার ব্যবহৃত (০১৭৭৯৮৭৪৭২১) মোবাইল ফোনের মাধ্যমে তাকে পরিষদ কার্যালয়ে ডেকে নেন।
চেয়ারম্যান কার্যালয়ে প্রবেশ করে ছাত্রলীগ নেতা জনি সেখানে দেখেন- জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, রাসেল বিশ্বাস (পিতা- ফজলে বিশ্বাস), হাসানুর রহমান (পিতা- বাবলু গাজী), জীবন বিশ্বাস (পিতা হাফিজুল ইসলাম বিশ্বাস), রফিকুল সরদার (পিতা- মৃত ফজলে সরদার), উভয় গ্রাম বাঁটরা এবং বুইতা গ্রামে মোঃ হাবিবুল্লাহ (পিতা- আশরাফ মোড়ল) উপস্থিত আছেন।

জনি আরও জানান, চেয়ারম্যানের কার্যালয়ে ঢোকা মাত্রই চেয়ারম্যানের নির্দেশে রাসেল বিশ্বাস রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় এবং তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন রাসেল বিশ্বাস জোর পূর্বক কেড়ে নেয়। এরপর তারা জনিকে রশি দিয়ে দুই হাত পিট মোড়া দিয়ে বেঁধে ফেলে।

জনির বাবা শেখ মোসলেম আহম্মেদ বলেন, চেয়ারম্যানের নির্দেশে আমার ছেলেকে (জনি) লোহার রড দিয়ে এলোপাতাড়ি বেধড়ক মারপিট করে রক্তাক্ত ও জখম করা হয়।

শেখ মোসলেম আহম্মেদ আরও বলেন, একপর্যায়ে চেয়ারম্যান নিশান জনিকে হত্যার উদ্দেশ্যে ধারালো গাছি দা দিয়ে মাথায় কোপ মারে তাতে সে গুরুতর রক্তাক্ত ও জখম হয়। এসময় জনি চেয়ারম্যান কার্যালয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

এদিকে, পূর্ব শত্রুতার জের ধরে হামলাকারীরা ছাত্রলীগ নেতা জনির উপরে ক্ষিপ্ত ছিল বলে সূত্রে জানা যায়।

খবর পেয়ে কলারোয়া থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে জনিকে উদ্ধার করে পরিস্থিত শান্ত করেন। জনির স্বজনরা তাকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

পরে জনির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালেও তার অবস্থা উন্নতি না হওয়ায় খুলনায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান জনির বাবা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি আমার রুমে নয়, ঘটেছে পরিষদের সামনের চত্ত্বরে। চাউল বিতরণকে কেন্দ্র এটি ঘটেছে বলে দাবি করেন তিনি। এরপর তিনি কথা শেষ না করেই ফোনের লাইন কেটে দেন।

ইউপি সদস্য মশিয়ার রহমান তার নিজের মোবাইল ফোন থেকে ছাত্রলীগ নেতা জনিকে কল করে পরিষদে ডেকে আনার বিষয়টি স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকের এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। আমি চেয়ারম্যানের রুমে বসে ছিলাম। মানুষের হৈ-চৈ শুনে বাহিরে বের হয়ে দেখি জনির কপালের এক সাইট দিয়ে রক্ত ঝরছে।

তিনি আরও বলেন, ইউপি চত্ত্বরে রাতে ব্যাডমিন্টন খেলায় পরিষদ থেকে বিদ্যুৎ সংযোগে লাইট জ্বালানো নিয়ে গ্রাম পুলিশদের সঙ্গে জনির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের সঙ্গে জনির হাতাহাতি হয়।

জনিকে ফোন করে ইউনিয়ন পরিষদে ডেনে আনার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনের লাইন কেটে দেন।

এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, বিষয়টি আমরা শুনেছি। এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করিনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল