রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমি বিষয়ে আলোচিত সোনাভান বিবি’র মৃত্যুতে থানায় হত্যা মামলা

কলারোয়ায় জমি সংক্রান্ত বিষয়ে আলোচিত মামলার বাদী সোনাভান বিবি’র অস্বাভাবিক মৃত্যুর অভিযোগটি অবশেষে হত্যা মামলা হিসাবে দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে মরহুমার ভাইপো রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের (ধারা ৩০২/৩৪, যার নং-২১/২৯-০৮-২০ ইং) করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহারাব হোসেন জানান, বাদী মরহুমার ভাতিজা রফিকুল ইসলাম মৃত সোনাভান বিবির অপর ভাইপো ইসরাফিল, জাহাঙ্গীর ও আলমগীর হোসেনসহ ৫ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, আসামীদের এখনও গ্রেফতার করা যায়নি তবে গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ্য, ফুপু কর্তৃক তিন ভাইপোকে জমি লিখে দেয়া কিংবা কৌশলে জমি লিখে নেয়া- এমন অভিযোগ আর বিতর্কে আলোচনায় আসেন নি:সন্তান সোনাভান বিবি (৬৫)। পরে প্রতারনামূলকভাবে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগে তার দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর নামে এক ভাইপো জেল খেটে বর্তমানে জামিনে আছেন। সেই মামলার অপর আসামি আরেক ভাইপো দক্ষিন বহুড়া গ্রামে ইসরাফিলের বাড়িতেই থাকতেন সোনাভান বিবি। গত শনিবার (২৯ আগস্ট) বেলা দেড়টার দিকে সেখানেই মারা যান তিনি (ইন্না..রাজেউন)।

সোনাভান বিবি ওই গ্রামের মৃত হাজের বিশ্বাসের কন্যা।

সোনাভান বিবির মৃত্যুর পর দাফন প্রস্তুতির সময় তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে- এমনটি দাবি করে মরহুমার অপর এক ভাইপো রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সোনাভান বিবির লাশ সেখান থেকে থানায় নিয়ে এসে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন।

ময়না তদন্তের কার্যক্রম শেষে লাশ স্বজনদের হাতে তুলে দিলে রবিবার মরহুমার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়