বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

কলারোয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে উপজেলার ১৯৮ জন ননএমপিও স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে ৮ লাখ ১৭ হাজার ৫’শ টাকার চেক প্রদান করা শুরু হয়।
করোনাকালীন সময়ে বিপর্যস্থ ও চরম কষ্টে থাকা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা হিসেবে ওই টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা তার কার্যালয়ে কয়েকজনের হাতে চেক তুলে দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন।

সেসময় তিনি বলেন, ‘শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। প্রকৃত শিক্ষক সমাজে সকলের মাথার শিরোমণি হয়ে থাকেন।’
সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদেরকে করোনা কালীন সময়ে অন-লাইনে মাধ্যমে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্য-সচেতনা, সামাজিক দুরত্ব, নৈতিক মূল্যবোধের উপর জ্ঞানদান এবং তাদের খোঁজখবর নেয়ার আহবান জানান তিনি।

ইউএনও অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ‘শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো তালিকানুযায়ী উপজেলার ৭টি কলেজ ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৯ জন শিক্ষক ও ৬৯ জন কর্মচারীসহ মোট ১৯৮ জনের মধ্যে ৮ লাখ ১৭ হাজার ৫’শ টাকার চেক বিতরণ শুরু করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের ১২৯ জন শিক্ষকদের মাথাপিছু ৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৪৫ হাজার টাকা ও ৬৯ জন কর্মচারীদের মাথাপিছু ২ হাজার ৫’শ টাকা করে মোট ১ লাখ ৭২ হাজার ৫’শ টাকার চেক প্রদান করা হচ্ছে।
চেকপ্রাপ্তরা নিজেদের ব্যাংক একাউন্টে প্রদেয় চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়