রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ব্র্যাক বিগত ৫০ বছর ধরে নারীর অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা বিলোপ ও নারীর অমিত সম্ভাবনা বিকাশে কাজ করছে। যার প্রয়োজন সবচাইতে বেশি, তার পাশে অগ্রাধিকার ভিত্তিতে দাঁড়ানোই ব্র্যাকের উন্নয়ন দর্শনের ভিত্তি। তাই ব্র্যাক তার জন্মলগ্ন থেকে নারীকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্থরে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, কার্যক্রম ও মডেল গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় উন্নয়নেও সরকারের বৃহৎ সহযোগী হিসেবে কাজ করছে। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্র্যান্ডটিই গড়ে ওঠেছে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে। “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) মঙ্গলবার (৮মার্চ) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরার কলারোয়ায় বর্নাাঢ্য র‌্যালী বের করে। র‌্যালী শেষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় র‌্যালীসহ অনান্য কর্মসুচিতে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, সিনিয়র উপজেলা প্রাণীসম্পদ অফিসার অমোল কুমার সরকার, উপজেলা প্রকৌলী নাজিমুল হক, কলারোয়া ব্র্যাক প্রতিনিধি শাহানাজ পারভীন, রিপোর্টাস ক্লাবের সহ.সভাপতি সাংবাদিক জাকির হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, প্রেসক্লাবের সদস্য জিল্লুর রহমান সহ কিশোর-কিশোরী ক্লাবসহ ব্র্যাকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পল্লী সমাজের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আলোচকবৃন্দ ব্র্যাকের সফল ও নানামুখী কাজের মাধ্যমে বর্তমানে নারীরা সমাজে ও দেশের উন্নয়নে গুরুত্ত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মক্ষেত্রসহ সমাজের সকল ক্ষেত্রে নারীর এই সাহসী ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামগ্রিকভাবে নারীর জয়যাত্রাকে অব্যাহত রাখা দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি। আলোচকবৃন্দ টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতার উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন