বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সোনাবাড়ীয়া যুবলীগনেতা আতাউর রহমানের সংবাদ সম্মেলন

কলারোয়া পৌর প্রেসক্লাবে নিজেকে নির্দোষ দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

তিনি বুধবার (২০জুলাই) বিকেলে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বলেন-গত ১৫জুলাই শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য বড়ালীর উত্তর পাড়া জামে মসজিদে উপস্থিত হন। এসময় ওই ৮নং ওয়ার্ড বড়ালী গ্রামের শিবির ক্যাডার ইউপি সদস্য মাহমুদুল আলম তার বাহিনী নিয়ে মসজিদে প্রবেশ করে তারা বিশৃংখলা সৃষ্টি করে। এক পার্যায়ে বলে মসজিদের নতুন কমিটি তৈরী করতে হবে। জবাবে আমি বলি কমিটির মেয়াদ ২ বৎসর অতিক্রম করেছে। মাত্র ৩ মাস অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব মাস্টার আমিনুর রহমান। তিনি মসজিদের জমিদাতা ও অর্থ দিয়ে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি সৎ ও ইউনিয়নের মানুষ তাকে শ্রাদ্ধা করেন। এক পর্যায়ে মাহমুদুল আলম তার দলবল ও চেয়াম্যানের ইন্ধনে সভাপতি সহ আমাকে এবং অন্যান্যে ভাইদেরকে বেদম মারপিট করে জখম করে। আমার ভাইপো আল আমিন কে লোহার রড দিয়ে মেরে হাত ভেঙ্গে দেয়। তার ডাক চিৎকারে এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরের দিন কলারোয়া থানায় একটি মামলা হয়। যার এজাহার নং-৩০২৪/১(৩)। এই মামলা থেকে রক্ষা পেতে আসামীরা মেম্বার ও চেয়ারম্যানের ইন্ধনে পরিকল্পিত ভাবে ২নং আসামী শাওন হোসেন নিজের ব্লেড দিয়ে বিভিন্ন খত সৃষ্টি করে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়।

আসামীরা আল আমিনের দেয়া মামলা থেকে রক্ষা পেতে এমন ঘটনা ঘটিয়েছে। আমি দীর্ঘদিন ছাত্রলীগ করেছি। বর্তমানে উপনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। আমার জনপ্রিয়তা কমানোর জন্য এবং মানহানি করার জন্য তারা উঠেপড়ে লেগেছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্য ঘটনা প্রকাশ করে এবং নিরহ মানুষ যাতে হয়রানী শিকার না হয় তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম