রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’- এই প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস কলারোয়ায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন অনুষ্ঠানের শুরুতেই সমস্ত অতিথিদের হাত ধোঁয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘প্রত্যেক মানুষকেই হাত ধুতে হবে এটা ছিল প্রতিবছরের এই দিনের শুধুমাত্র আনুষ্ঠানিক প্রতিপাদ্য বাক্য। কিন্তু করোনা ভাইরাস আমাদের সত্যিকারেই শিখিয়েছে হাত ধোয়া। আমরা সেটা সহজেই ভুলবো না। তবে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে স্যানিটেশন পদ্ধতির জন্য কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দাপ্তরিক প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, জনস্বাস্থ্য দপ্তরের উপ প্রধান সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, এসআই হামিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি প্রাকটিক্যাল এ্যাসিস্ট্যান্ট শাহনাজ পারভীন মিনা, উত্তরনের প্রোগ্রাম ম্যানেজার হেদায়েতুল্ল্যাহ মুকুল, ফিল্ড অফিসার রাহুল দে প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন