শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হাতে তৈরী ‘হস্তশিল্প’ দেখতে আকস্মিক সফরে জার্মান রাষ্ট্রদূত

হাতে তৈরী হস্তশিল্প জার্মানে রপ্তানির ব্যাপারে উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আকস্মিক ও ঝটিকা সফরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের জালালাবাদ গ্রামের ঋষিপাড়ায় হস্তশিল্প দেখতে এলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। কথা বললেন, খোঁজখবর নিলেন গ্রাম পর্যায়ের প্রান্তিক হস্তশিল্পীদের।

জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ হস্তশিল্প দেখতে এসে এখানকার হস্তশিল্পের সুবিধা-অসুবিধার ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন। দ্বোভাষীর মাধ্যমে তিঁনি কথা বলেন হস্তশিল্পী তৈরীর প্রান্তিক পর্যায়ের নারীদের সাথে।

হস্তশিল্প গুলো কোন কোন দেশে রপ্তানী হয়, এগুলো তৈরী করতে কি কি কাঁচামাল লাগে সেগুলোর ব্যাপারে খোঁজখবর নেন। পাশাপাশি হস্তশিল্প তৈরির কারিগরদের আর্থিক অবস্থারও খোঁজখবর নেন রাষ্ট্রদূত।

জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, ‘বহির্বিশ্বে ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার আস্তে আস্তে কমানোর দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য প্রাকৃতিক ব্যাগ, আসবাবপত্রের প্রয়োজন দিন দিন বেড়ে যাচ্ছে।’

হাতে তৈরী এসকল নিত্যপ্রয়োজনীয় সেট জার্মানে রপ্তানি করার ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবেন বলে তিঁনি জানান।

পরে তিঁনি বিষ্ণু নামে স্থানীয় এক অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য ৫হাজার টাকা সহযোগিতা করেন।

কলারোয়ার উপজেলার জালালাবাদ ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন গ্রামে খড় ও সোনালী আশ পাঁট দিয়ে হাতের তৈরি ফিডব্যাক, সবজি ব্যাগ, বালতি, গামলা, কূলা, পাঁটের তৈরী হাত ব্যাগ, বস্তা ইত্যাদি তৈরী করা হয়। এসকল হস্তশিল্প “কপোতাক্ষ হেন্ডি ক্রাস্প” সংস্থা কিনে নিয়ে ইতালি, ফ্রান্স, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি করে থাকে।

জার্মান রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন জার্মান দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট প্রোটকল অফিসার হাসানুর রহমান, এডভাইজার ল মিটলেফ, জালালাবাদ ইউপি সদস্য মসিউর রহমান, এসআই রাজিব (ডিএসবি), এসআই সোহেল রানা, এসআই স্বপনসহ অন্যান্যরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান