শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারী কলেজ বার্ষিক বহিঃক্রীড়া পুরস্কার বিতরণী

কলারোয়া সরকারী কলেজে মুজিব জন্মশতবর্ষ বার্ষিক বহিঃক্রীড়া- ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি কলেজ খেলার মাঠে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা।

পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান। অতিথিদের উদ্দেশ্য দেশত্ববোধক মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন অত্র কলেজের আই সিটি বিভাগের প্রভাষক সাদমান সাকিব ও শিক্ষার্থীরা।

এর আগে আমন্ত্রিত অতিথিদেরকে “গার্ড অব অনার” দেন কলারোয়া সরকারি কলেজ রোভার স্কাউটসের সদস্যরা।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সবুর, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি কলেজের বাউন্ডারি ওয়ালে আমাদের প্রিয় নবী ও বঙ্গবন্ধুর শিক্ষামূলক বাণী তুলে ধরার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস বলেন- তোমাদের ভাল লেখাপড়ার পাশাপাশি ভাল মানুষ হওয়া খুব জরুরী, আর শুধু পাঠ্য পুস্তক নয় একই সাথে সংগীত ও খেলাধুলায় অংশগ্রহণ করাটাও জরুরী।

প্রধান অতিথি বক্তব্যে সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- অতিতে বঙ্গবন্ধুর ডাকে সকল আন্দোলন সংগ্রামে কলারোয়া সরকারি কলেজের অগ্রণী ভূমিকা ছিল এখন আর যুদ্ধ নয় সংগ্রাম হবে মাদক, দূর্ণীতি ও অন্যায়ের বিরুদ্ধে।

কলারোয়া সরকারি কলেজে আন্তঃবিভাগে এবছর দশটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সেই ১০টি বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ব্যক্তিগত ও চ্যাম্পিয়ন, রানার্সআপ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি।

পুরস্কার বিতরণী শেষে সমাপনি বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক টি এম মনজুর আজাদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত