শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাবন্দি কলারোয়ার বিএনপি নেতা সাবু আর নেই

কারাবন্দি কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)।

গুরুতর অসুস্থাবস্থায় সোমবার (১৪ জুন) রাত ১০টার দিকে সাতক্ষীরা কারাগার থেকে খুলনা ২৫০ বেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের দুই পুত্র সজল ও সৈকত।

তারা জানান, ‘তাদের পিতা সোমবার বেলা আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরা কারা অভ্যন্তরের বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে যান। দীর্ঘ সময় তার জ্ঞান ফেরেনি। পরে পরিবারকে জানানো হলে তারা (দুই পুত্র) জেলখানার তত্ত্বাবধানে গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’

তারা আরো জানান, ‘তাদের পিতার দীর্ঘদিন উচ্চ ডায়াবেটিস ছিলো। কারাগারে যাওয়ার আগেই একাধিকবার স্ট্রোক হয়। দুই চোখেই দেখতে পেতেন না। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারতেন না। কারাগারেও অন্যের সহায়তায় চলাফেরা করতে হতো। অসুস্থতার কারণে চেষ্টা করেও তার জামিন হয় নি।’

প্রয়াতের বড় ভাই কলারোয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাগফুর রহমান রাজু জানান, ‘আইনগত বিধি সম্পন্নের পর লাশ হস্তান্তর হওয়া সাপেক্ষে মঙ্গলবার আছরের নামাজের পর জানাজার অনুষ্ঠিত হবে।’

মাহফুজুর রহমান সাবু পৌরসভাধীন ঝিকরা গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় চলতি বছরে আদালতের রায়ে প্রায় ৪বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন মাহফুজুর রহমান সাবু। তিনি ওই মামলায় এজাহারভুক্ত আসামি না হলেও চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত হয়। একই মামলায় একই সাথে কারাগারে আছেন তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু।

মাহফুজুর রহমান সাবু কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ছিলেন।

পাইলট হাইস্কুল মোড়ের সাবু মার্কেট নামে পরিচিত এমআর সুপার মার্কেটের স্বত্বাধিকারী ছিলেন তিনি।

কারাগারে যাওয়ার আগে জীবদ্দশায় অসুস্থতা জনিত কারণে প্রায় অন্ধ হয়ে পড়ায় তিনি দু’চোখে না দেখলেও পরিচিত সকলের কন্ঠস্বর শুনেই নাম ধরে ডেকে কথা বলতেন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন