বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে কৃষকদের চাষাবাদ ও খাদ্য অধিকার নিশ্চিত করণে মানববন্ধন অনুষ্ঠিত

কালিগঞ্জে কৃষকের চাষাবাদ ও খাদ্য অধিকার নিশ্চিত করণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ ব্রিজের উপর বিন্দু নারী উন্নয়ন সংগঠন, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাবিউজিইডি), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবশে কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় জন-আন্দোলনের (এপিএমডিডি) যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কৃষক শামছুর রহমান বলেন, জলবায়ু পরির্তনের কারণে দক্ষিণ অঞ্চলসহ সারা দেশে দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে। কৃষক জমি চাষ করতে পারছে না। নদীতে পর্যাপ্ত মাছ না থাকায় এ অঞ্চলের জেলেরা অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে। আমি এখন ভ্যান চালাতে বাধ্য হয়েছি। তাই আমরা চাই আমাদের জেলে ও কৃষক ভাইদের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, এ দেশের কৃষক, জেলেদের যে ক্ষতি সাধন হচ্ছ তা পুরণ ও তাদের রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো থেকে শর্তহীন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা নিতে হবে। কিন্তু উন্নত বিশ্ব আমাদের দুর্যোগকে কেন্দ্র করে ঋণের ব্যবসা করতে চায়। এ আচারণের বিরুদ্ধে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতা হিসেবে বাংলাদেশকেই কথা বলতে হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কৃষক ও জেলে পেশা জীবিদের যীবনযাত্রায় যে সকল সমস্যার সম্মুখিন হচ্ছে তা তাদের পেশাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে ক্রমশ হারিয়ে যাবে এ পেশাজীবি মানুষেরা। কিন্তু এদের রক্ষায় ও পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না বলে জানান তিনি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানিজ শাইমা, আকলিমা, আল-আমিন, বিল্লাল সহ নানান পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন