শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রেডিও নলতায় শিশু সুরক্ষায় দিনব্যাপী কর্মশালা

কালিগঞ্জের রেডিও নলতায় শিশু সুরক্ষায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ বাংলাদেশ ও জেলা পরিষদ সাতক্ষীরার সহয়তায় রেডিও নলতার বাস্তবায়নে শিশু সুরক্ষার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
রেডিও নলতার সভাকক্ষে বুধবার(১১ নভেম্বর) সকাল ১০ টায় উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার ডিডিএলজি মোঃ বদিউজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, কালিগঞ্জ উপজেলা মোঃ কামরুল ইসলাম, ইউনিসেফ সাতক্ষীরার জেলা কো অডিনেটর মোঃ ইকবল হোসাইন।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল ও রেডিও নলতা উপস্থাপিকা রাশিদা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ।
সেমিনারে রেডিও নলতার সম্প্রচারিত এলাকার মধ্যে (সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলা থেকে) ২০ জন এক্সপার্ট টিমের সদস্য ও রেডিও নলতার প্রডিউসরগণ অংশ গ্রহণ করেন। কর্মশালায় বাল্যবিবাহ, শিশু পাচার, শিশু নির্যাতন,জন্ম নিবন্ধন,শিশুর পারিতে ডুবে মারা যাওয়া, শিশুর সাপে কেটে মারা যাওয়াসহ কভিট ১৯ থেকে শিশুর সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রেডিও নলতা শিশু সুরক্ষা নিয়ে একটি ফোনিং অনুষ্ঠান সম্প্রচার করে থাকেন যেমন “ জানার আছে অনেক কিছু” তাছাড়া উল্লেখিত বিষয়ে পিএসএ সম্প্রচারসহ ফিল্ড বেজ রির্পেট সংগ্রহ, বিলবোর্ডের মাধ্যমে তথ্য প্রদর্শন করে আসছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ডিডিএলজি বদিউজ্জামান, তিনি কালিগঞ্জ উপজেলার বাল্য বিবাহ দুর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে রেডিও নলতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া তিনি কর্মশালার অংশগ্রহণকারীদের নিকট থেকে আজকের শিক্ষনীয় বিষয়ে সকলের মতামত শুনেন এবং এক যোগে কাজ করার পরামর্শ প্রদান করেন। কর্মশালায় দলগত কাজে তারা তাদের এলাকার সমস্যা তুলে ধরেন এবং এটা থেকে কিভাবে তথ্য প্রদান করে উত্তরণ ঘাটানো যায় তার একটি রুপরেখা তৈরী করে উপাস্থাপন করেন।

আগামীতে রেডিও নলতায় এমন কাজে সহয়তার আশ্বাস দিয়ে ইউনিসেফ জেলা কো-অডিনেটর মোঃ ইকবল হোসাইন বলেন রেডিও নলতা সুন্দর ভাবে প্রতিটি কাজ করে যা সত্যি চোখে পড়ার মত আমরা রেডিও নলতার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করি। আমি রেডিও নলতার আরো উন্নয়ন ও কমিউনিটির মানুষের মঙ্গল কামনা করি। কর্মশালায় সকল অংশগ্রহণকারী তাদের অর্জিত জ্ঞান নিজ গ্রামে পৌচ্ছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আগ্রহ প্রকাশ করেন।

সবশেষে সভাপতি মহোদয় রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার রেডিও নলতার আগামী শিশু সুরক্ষা বিষয়ক কাজের একটি চিত্র তুলে ধরে সকলকে এগিয়ে আসার আহবান রেখে কার্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ