শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

কালিগঞ্জের কৃষ্ণনগরে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে কৃষ্ণনগর ইউপির কৃষ্ণনগর গ্রামে সংঘটিত হয়।
এতে ওই গ্রামের মৃত ইমান আলী গাজীর স্ত্রী আমেনা বিবি (৭৫) নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতর বসত ভিটার সামনে তার প্রতিবেশী মৃত ইসমাইল গাজির পুত্রদের সাথে জমির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই সূত্রে ধরে বিবাদমান সীমানায় পরিকল্পিত ভাবে ইসমাইলের পুত্ররা ইটের ঘর নির্মাণ করছিল। এমন সময় নিহতর ছেলে আঃ রউফ প্রতিপক্ষদেরকে ঘর নির্মাণে বাধা দিয়ে সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণ করতে বললে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংর্ঘের সৃষ্টি হয়।
সংঘর্ষে নিহত আমেনা বিবি নিহত ও তার ২ ছেলে আঃ রউফ (৩০) ও আঃ রহিম গাজী (৩৫) আহত হয়েছে।

নিহতর জেষ্ঠ্য পুত্র অহেদ আলী গাজী বলেন, আমাদের জমিতে আমার চাচাতো ভাইয়েরা জোর পূর্বক পাকা ঘর নির্মাণ করছিল। তখন আমার ভাই রউফ তাদেরকে তাদের সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণ করতে বললে মৃত ইসমাইল গাজীর ছেলে দিদার গাজী (৪৫), মোসলেম গাজী (৩৫), এশার গাজী (৩৫), এশারের স্ত্রী রিজিয়া (৩০), মোসলেম গাজীর স্ত্রী ফাতেমা (৩৩) বাশের লাঠি, কুড়াল, হাতুড়ি, কোদাল সহ দেশিয় অস্ত্র দিয়ে আমার ভাই আঃ রউফ এর উপর হামলা করে এলোপাতাড়ি মারতে থাকে। তখন আমার মা আমেনা বিবি ছোট ভাইকে উদ্ধারের জন্য গেলে তারা আমার মায়ের উপর ইট, লাঠিসোটা দেশিয় অস্ত্রসহ ঝাপিয়ে পড়ে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা তাদের চাচীকে এলোপাতাড়ি মারার এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এবিষয়ে মামলা প্রক্রিয়া চলছে এবং আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হলেই গ্রেফতারে সাড়াশি অভিযান চলবে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ