শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে ভূমিহীনের জমির ইজারা বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

ভূমিহীনের নামে বরাদ্দ ১/১ খতিয়ানের সরকারি খাস জমি কলেজের নামে ইজারা বাতিলের দাবিতে অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ ফটকের সামনে সড়কের উপর স্থানীয় ভূমিহীনদের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে তেরুলিয়া গ্রামে বসবাসকারী ভূমিহীন নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন নূর মোহাম্মদ, মনিরুজ্জামান, কবীর হোসেন, আব্দুস সাত্তার, আরাফাত গাজী, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, সফর মিস্ত্রি, বাবু গাজী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, উপজেলার কাঠুনিয়া মৌজার ৬২০/ ৮০-৮১, ৬৪৩, ৬৪৪, ৬৪৫ /৮২ -৮৩ নং ভিপি ইজারা কেস মুলে স্থানীয় তে রুলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র নুর মোহাম্মদ সহ ৫/৬ জান ভূমিহীন ইজারা নিয়ে দীর্ঘ ৪০ /৪৫ বছর ধরে ভোগ দখল সহ পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। উক্ত খাস সম্পত্তি কলেজের ছাত্র-ছাত্রীদের নাম ভাঙিয়ে যাত্রী ছাউনি তৈরির নামে গোপনে প্রভাব খাটিয়ে স্থানীয় তহাসিলদার কে মোটা অংকের টাকা দিয়ে চলতি ২০২১- ২২ সালে কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের নামে ইজারা নিয়ে ভূমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা সহ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জীবননাশের হুমকি দিয়ে আসছে। আমরা এই অবৈধ ইজারা বাতিলের দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে আমরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নিকট সুবিচার প্রার্থনা করে ইজারা বাতিলের জন্য আবেদন করেছি এবং বাতিলের দাবি জানাচ্ছি।

এ প্রসঙ্গে ঘটনার সত্যতা জানার জন্য কলেজ অধ্যক্ষ আব্দুল ওহাব এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, মতিয়ার রহমান ভূমিহীন না হয়েও নিজের একতলা আলিশান বাড়ি থাকতে সরকারি খাস জমি নিজে সহ ৩ সন্তানের নামে ইজারা নিয়ে পাকা ইমারত নির্মাণ করে সরকারি আদেশ অমান্য করায় তার ইজারা বাতিল হয়। আমি কলেজ ছাত্র-ছাত্রীদের যাত্রী ছাউনির জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন জানালে উক্ত সরকারি খাস জমি কলেজের নাম ইজারা দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চেয়ারম্যানের সামনে আমাকে হত্যার হুমকি দিয়েছে।

তবে এ প্রসঙ্গে ভূমিহীন নূর মোহাম্মদ জানান, সরকারি খাস জমিতে পাকা ঘর নির্মাণ করেছি সেজন্য সরকারি রাজস্ব বেশি দিয়ে আসছি। ঘটনার আরো সত্যতা জানার জন্য রতনপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোশারফ হোসেন এর নিকট তার অফিসে জানতে চাইলে তিনি জানান ইজারা শর্ত ভঙ্গ করায় মতিয়ারের ইজারা বাতিল হয়েছে এবং বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদালতে আপিল বিচারাধীন আছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি সাংবাদিকদের জানান, ইজারাকৃত জমিতে সরকারি নির্দেশনা অমান্য করে পাকা ইমারত নির্মাণ করলে মতিয়ারের ইজারা বাতিল করায় সে অতিরিক্ত জেলা প্রশাসকের(রাজস্ব) নিকট আপিল করেছে। অচিরেই সেখানে নিষ্পত্তি হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ