মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মোদির

অধিকৃত জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ জুন) উপত্যকাটির রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার করেন।
নির্বাচনের মাধ্যমে তিন বছরের কেন্দ্রীয় শাসনের অবসান হতে যাচ্ছে বলে জল্পনা-কল্পনার মধ্যেই এই বৈঠক হয়েছে। সেখানে মোদি এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিরোধী দলগুলো দাবি করেছে।
২০১৯ সালে ভূস্বর্গের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছিল মোদি সরকার। আর স্থানীয় দলগুলোর সঙ্গে গড়ে তোলা জোট ভেঙে যাওয়ার পর ২০১৮ সালে সরাসরি কেন্দ্রীয় শাসন জারি করা হয় সেখানে।
এসব ঘটনাকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে দিল্লির সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভূখণ্ডটির সব রাজনীতিবিদসহ কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকারকর্মী ও স্থানীয়দের আটক করেছিল মোদি সরকার। যাদের অনেকেই এখন কারাগারে।

মোদির ডাকা বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিও অংশ নিয়েছিলেন।
ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষে বিরোধীদের হয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, আমাদের পাঁচটি দাবি ছিল। অবিলম্বে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভা নির্বাচন করাতে হবে, কাশ্মীরী পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে ও আধিপত্য আইনে বদল আনতে হবে।
তিনি বলেন, বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বৈঠকে সব বিরোধী দল বিধানসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। তার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সীমানা পুনর্বিন্যাসের প্রক্রিয়া সম্পূর্ণ করার আগে নির্বাচন করা সম্ভব নয়। করোনা মহামারির জন্য সেই প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
খবর: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল