মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপ-নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে আ.লীগের প্রার্থী জয়ী

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়ী হয়েছেন।

ঢাকা-১৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, আওয়ামী লীগের আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কুমিল্লা-৫ উপনির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেটের আবুল হাসেম খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের ব্যাপারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, বৃহস্পতিবার (২৪ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই প্রত্যাহার করেননি। এ আসনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ২৮ জুলাই ইভিএমে এ ভোট হবে।

সিলেট-৩ উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার শেষ দিনে কেউ মনোনয়পত্র প্রত্যাহার করেননি। তাই চার প্রার্থীই রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়।

শুক্রবার প্রতীক বরাদ্দ পেলেও ৬ জুলাই থেকে প্রচারণা করতে পারবেন তারা।

আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র শফি আহমদ চৌধুরী রয়েছেন লড়াইয়ে।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী