শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের কেশবপুরে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দীন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী শুক্রবার সকালে ঘটনাস্থলেই মারা গেছেন।
এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলি মোড় এলাকায় হাসানপুর অভিমুখী ওই মোটরসাইকেল আরোহীরা ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জসিম উদ্দিন পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার গাজীর ছেলে।
তিনি কেশবপুর শহরের একটি টাইলসের দোকানে কাজ করতেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ