বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর প্রেক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ও বিদায়ী ওসির মতবিনিময়

যশোরের কেশবপুর প্রেসক্লাবে শনিবার বিকেলে সাংবাদিকদের সাথে নবাগত ওসি ও বিদায়ী ওসির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ- জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) বোরহান উদ্দিন, বিদায়ী অফিসার ইনর্চাজ (ওসি) জসীম উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান ও সদস্য দীলিপ মোদক প্রমূখ।

অনুষ্ঠানে প্রসক্লাবের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সুরুতেই নবাগত বোরহান উদ্দীন (ওসি) কে কেশবপুরের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। নবাগত ওসি বোরহান উদ্দীনের গ্রামের বাড়ি টাঙ্গাইল শহরে। ওসি বোরহান উদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে ইতোপূর্বে যশোরের নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক, চট্টগ্রামের পটিয়া থানার ওসি, গাইবান্ধার সাদুল্লাপুর থানার ওসি ছাড়াও গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি শুক্রবার কেশবপুর থানায় যোগদান করেন।

তারপর বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনকে কেশবপুর থানায় কর্মরত অবস্থায় সুনামের সাথে দায়িত্ব পালন করায় কেশবপুরের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। সদ্য বদলি হওয়া অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। তিনি ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী কেশবপুর থানায় যোগদান করেন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়। প্রায় ১৪ মাস এই থানার সুনামের সাথে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার