বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রমিক আন্দোলন আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাতে স্ট্রেডিয়াম ব্রিজ সংলগ্ন এস এম মটরস্ এর শো-রুমে সংগঠনের সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মাহমুদ আলী সমুন, জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠিক সম্পাদক মকবুল হোসেন, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, শ্রমিক আন্দোলন সাতক্ষীরার নেতা জুম্মান আলী সরদার, আসাদুর রহমান, আব্দুস সালাম বাচ্চু, নির্মল কুমার দাশ, শামীম হোসেন বাবু, ইমরান হোসেন, রেজাউল ইসলাম, মুনিরুজ্জামান মনি, রেজাউল হক প্রমুখ।

বক্তারা বলেন, সরকার লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউনের সমার্থনও করি। কিন্তু দিন আনা দিন খাওয়া শ্রমিক আমরা। আমাদের এক বেলা মজুর না দিলে স্ত্রী-সন্তাদের মুখে দু’ঠো খাবার তুলে দিতে পারি না। সরকার পূর্বের বছরের ন্যায় এবারও লকডাউনের মধ্যে শ্রমিকদের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের যেন সেই তালিকায় নাম রাখা হয় তার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা